1 Answers

  •  ট্যাবলেটটি যত তাড়াতাড়ি সম্ভব সেবন করতে হবে যা অরক্ষিত যৌন মিলনের ১২ ঘণ্টার মধ্যে এবং কোনক্রমেই ৭২ ঘণ্টার পরে নয় মাসিকচক্রের যে কোন সময়ে নরপিল ১ সেবন করা যেতে পারে। ইমার্জেন্সি জন্মনিরােধক ট্যাবলেট সেবনের পর পরবর্তী মাসিক পর্যন্ত একটি সাময়িক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি (কনডম, শুক্রানুনাশক সারভাইকেল ক্যাপ) ব্যবহার করা বাঞ্ছনীয়।
  • নিয়মিত হরমােনাল জন্মনিরােধক ব্যবহারের সময় নরপিল ১ অনুপযােগী নয়। 
  • জন্মনিরােধক ট্যাবলেট সেবনকালীন সময়ে এই ওষুধ ব্যবহার করে থাকলে এই চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত ট্যাবলেটগুলি সেবন করতে হবে। 
  • নরপিল" ১ ব্যবহারের পরে জন্মনিরােধক ট্যাবলেট বিহীন দিনগুলিতে যদি মাসিক স্রাব না হয় তবে গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত হতে একটি প্রেগন্যান্সি টেস্ট করা উচিত।

এক গ্লাস পানির সাথে একটি ট্যাবলেট মুখে নেওয়া উচিত।

 

একই সঙ্গে খিচুনি রােধক ওষুধ যেমন- (ফেনােবারবিটন ফেনাইটইন, প্রিমিডন, কারবামাজেপিন) এবং কিছু সংখ্যক ওষুধ যেমন- রিফামপিসিন এবং গ্রাইসােফুলভিন, ইমার্জেন্সি জন্মনিরােধকের কার্যকারিতা কমাতে বা বন্ধ করতে পারে।

ইসি-পিল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে ইসি-পিল

1694 views