বাঙালির একুশে সম্পর্কে জানতে চাই?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
#সাধারণ জ্ঞান
1931 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

আমরা বাঙালি বঙ্গভূমির অধিবাসী। আমাদের মাতৃভাষা বাংলা।আমাদের মনের ভাব,ভালোবাসা আর আবেগ আমাদের মাতৃভাষা বাংলাতেই প্রকাশ হয়।আমাদের শান্তি আর তৃপ্তি তাতেই।তাই কবি বলেছেন, ‘বিনা স্বদেশী ভাষা,পুরে কি মনের আশা।’ মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতন।’এ কেবল নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত অনুভূতি নয়, এ হচ্ছে সর্বকালের মানুষের চিরন্তন অনুভূতি। মাতৃদুগ্ধ যেমন শিশুর সর্বোত্তম পুষ্টি, তেমনি মাতৃভাষার মাধ্যমেই ঘটতে পারে একটি জাতির শ্রেষ্ঠ বিকাশ। মানুষের পরিচয়ের সেরা নির্ণায়ক মাতৃভাষা। মাতৃভাষা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের এক মৌলিক সম্পদ। মা ও মাটির মতোই প্রতিটি মানুষ জন্মসূত্রে এই সম্পদের উত্তরাধিকারী হয়। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ,তে পূর্ব বাংলার জনগণ রক্তের বিনিময়ে অর্জন করেছিল সেই মাতৃভাষার মর্যাদা।

1931 views Answered

Next steps