1 Answers
বিদ্যালয়ে উচ্চপ্রাথমিক স্তরে তপশিলি জাতি ও উপজাতিদের পড়াশোনায় আর্থিক সাহায্যের উদ্দেশ্যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষাশ্রী প্রকল্পের সূচনা করা হয়। সূচনায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রক। কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্পের পর এই শিক্ষাশ্রী প্রকল্পের ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – ২০১৪ সালের ৩০ শে জুন। যেসমস্ত তপসিলি জাতি বা উপজাতির ছেলেমেয়েরা সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং যাদের পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই এই প্রকল্পের আওতায় আসবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ পায় বলে তাদের এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে।
2268 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy