1 Answers
কন্যাশ্রী পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব প্রকল্প। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্পের সূচনা করা হয়। কন্যাসন্তানদের উপযুক্ত শিক্ষাদান, বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং তাদের সামাজিক মর্যাদা সুনিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্পের সূচনা। এই প্রকল্পের সুবিধা পায় ১৩ থেকে ১৮ বছর বয়সী মেয়েরা। প্রধান শর্ত ছাত্রীটিকে অবশ্যই অবিবাহিতা হতে হবে এবং পারিবারিক আয় ১ লক্ষ ২০ হাজারের মধ্যে হতে হবে। তবে ৮০ শতাংশ প্রতিবন্ধী ছাত্রীর পারিবারিক আয় ১ লক্ষ ২০ হাজারের বেশি হলেও এই সুবিধা পাবে। সেই সঙ্গে আবেদনকারীর নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
কন্যাশ্রী ,মূলত দুইভাবে আবেদন করা যায়। ১৮ বছরের নীচে ছাত্রীরা K1 এর আবেদন করবে। এই আবেদনের ভিত্তিতে ছাত্রীটি বার্ষিক ৭৫০ টাকা পাবে। অন্যদিকে ১৮ বছর বা তদুর্দ্ধ ছাত্রীরা K2 এর জন্য আবেদন করতে পারবে যার অর্থঃ মূল্য এককালীন ২৫ হাজার টাকা। যদি কোন ছাত্রী এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ভর্তি হয় তাহলেও সে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবে পোর্টালের ট্রান্সফার অপ্সনের মাধ্যমে। তবে এর জন্য যা কিছু তা করবে বিদ্যালয়। প্রকল্পের শ্লোগান – ‘আমি প্রগতি, আমি কন্যাশ্রী’। এই প্রকল্পের জন্য যে লোগো তা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। বলা বাহুল্য কন্যাশ্রী প্রকল্পটি দেশে বিদেশে বহু প্রশংশিত হয়েছে। বিভিন্ন পুরষ্কারের মধ্যে উল্লেখযোগ্য ইউনাইটেড নেশনস কর্তৃক WSIS 2016।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy