1 Answers

লোপাট শব্দের বাংলা অর্থ লোপাট বিণ. 1 সম্পূর্ণ লুণ্ঠিত বা আত্মসাত্ করা হয়েছে এমন (জিনিসপত্র লোপাট) 2 নিশ্চিহ্ন, লুপ্ত (প্রমাণ লোপাট)।;[সং. লুপ্ত > লুপত > লোপাট। ];[লোপাট্] (বিশেষ্য), (বিশেষণ) ১ লুট; লুণ্ঠিত (পকেট খুঁজতে গিয়ে দেখি…কামিজটাও লোপাট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আত্মাসাৎ করা হয়েছে এমন; আত্মসাৎকৃত; গায়েব (সেই টাকাটা লোপাট মেরে রাইফেল কাঁধে করে একদিন পাহাড়ে উধাও হয়ে যাব-সৈয়দ মুজতবা আলী)। ৩ সম্পূর্ণরূপে ব্যয়িত; নিশ্চিহ্ন; লোপপ্রাপ্ত; লুপ্ত; অদৃশ্য; অন্তর্হিত (সভ্যতা বটে, শরীর ধর্ম লোপাট আজ-বিষ্ণু দে)। লোপাট হয়ে যাওয়া (ক্রিয়া) নিশ্চিহ্ন হয়ে যাওয়া; লুপ্ত হয়ে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) লোপ+ (বাংলা) আট};

12368 views