1 Answers

দিবা শব্দের বাংলা অর্থ দিবা [ dibā ] বি. দিনমান, দিনের বেলা (দিবালোকে, কিবা রাত কিবা দিবা)।;☐ ক্রি-বিণ. দিনমানে, দিনের বেলায় (দিবা দ্বিপহরে ঘুমানো)।;[সং. √ দিব্ + আ]।;দিবাকর, দিবাবসু বি. সূর্য।;দিবানিদ্রা বি. দিনের বেলায় ঘুম।;দিবানিশি, দিবারাত্র, দিবারাত্রি ক্রি-বিণ. দিনরাত, সারা দিনরাত; সর্বক্ষণ।;দিবান্ধবিণ. দিনের বেলা দেখতে পায় না এমন।;☐ বি. প্যাঁচা।;দিবাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা।;দিবাবিহার বি. দিনের বেলায় বা দুপুরের খেলা বা বিশ্রাম।;দিবাভাগ বি. দিনের বেলা।;দিবাভীত বি. প্যাঁচা।;দিবাবসু দ্র দিবাকর।;দিবারাত্র দিবানিশি -র অনুরূপ।;দিবালোক বি. 1 দিনের আলো; 2 দিনমান, দিবাভাগ।;দিবাস্বপ্ন বি. 1 দিবানিদ্রায় দেখা স্বপ্ন; 2 অলীক কল্পনা।;[দিবা] (বিশেষ্য) দিনের বেলা; দিনমান; সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। □ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) দিনের বেলায়; দিনমানে। দিবাকর, দিবাবসু, দিনামণি (বিশেষ্য) সূর্য; রবি (সৃজিলেক দিবাকর শশী দিবারাতি-সৈয়দ আলাওল)। দিবানিদ্রা (বিশেষ্য) দিনের বেলায় ঘুম। দিবানিশি ((পদ্যে ব্যবহৃত)), দিবারাত্র (ক্রিয়াবিশেষণ) অহোরাত্র; দিনরাত; সর্বক্ষণ (দিবানিশি অন্নপুর্ণা জপ-ভারতচন্দ্র রায়গুণাকর)। দিবান্ধ (বিশেষ্য) (বিশেষণ) ১ দিনকানা; যে দিনের বেলা দেখতে পায় না। ২ পেচক। দিবাবিহার (বিশেষ্য) ১ মধ্যাহ্নকালীন বিশ্রাম। ২ দিনের বেলা যৌনমিল। দিবাভাগ (বিশেষ্য) দিনের বেলা; সারাদিন; দিনমান। দিবাস্বপ্ন (বিশেষ্য) দিবাভাগে নিদ্রায় দেখা স্বপ্ন; day-dream; reverie। ২ ((আলঙ্কারিক)) আকাশ-কুসুম কল্পনা; মিথ্যা বা অবাস্তব কল্পনা। {(তৎসম বা সংস্কৃত) √দিব্‌ ৩য়া (একবচন)};

9194 views