1 Answers

প্রধান শব্দের বাংলা অর্থ প্রধান [ pradhāna ] বিণ. 1 শ্রেষ্ঠ, মুখ্য (প্রধান বিষয়, প্রধানমন্ত্রী); 2 অগ্রগণ্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ (প্রধান কাজ, প্রধান কর্তব্য)।;☐ বি. 1 নায়ক, শ্রেষ্ঠ পদাধিকারী (বিভাগীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, অঞ্চলপ্রধান); 2 অমাত্য; 3 পরমেশ্বর; 4 (সাংখ্যদর্শন) বিশ্বসৃষ্টির আদিকারণ, ত্রিগুণাত্মিকা প্রকৃতি (পুরুষ ও প্রধান)।;[সং. প্র + √ ধা + অন]।;বি. প্রধানতা, প্রাধান্য।;প্রধানত (-তস্) ক্রি-বিণ. মূলত, মুখ্যত, সর্বাগ্রে।;[প্রোধান্‌] (বিশেষণ) মুখ্য (প্রধান বিচারপতি); শ্রেষ্ঠ। □ (বিশেষ্য) ১ নায়ক; নেতা; সর্দার; মোড়ল। ২ জগদীশ্বর; পরমেশ্বর। ৩ আদি প্রকৃতি। প্রধানা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। প্রধানতা, প্রাধান্য (বিশেষ্য) শ্রেষ্ঠত্ব। প্রধানত, প্রধানতঃ (ক্রিয়াবিশেষণ) প্রধানভাবে; মুখ্যতা; সর্বাগ্রে। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ধা+অন(ল্যুট্‌)};

4092 views