1 Answers
লম্ব শব্দের বাংলা অর্থ লম্ব [ lamba ] বি. 1 দীর্ঘ রেখা; 2 সমকোণে অবস্হিত সরলরেখা, perpendicular;☐ বিণ. 1 দোলায়মান, লম্বাভাবে ঝুলেছে এমন; 2 দীর্ঘ; 3 খাড়া, ঋজু; 4 সমকোণে অবস্হিত।;[সং. √ লম্ব্ + অ]।;লম্বকর্ণ বিণ. লম্বা কানবিশিষ্ট।;☐ বি. (লম্বা কানযুক্ত বলে) গাধা খরগোশ হাতি প্রভৃতি জীব।;লম্বচ্ছেদ বি. লম্বালম্বি কাটা।;লম্বন বি. 1 ঝুলন, দোলন; 2 অবলম্বন।;লম্বমান বিণ. 1 দোলায়মান, ঝুলছে এমন; 2 (ব্যঙ্গে) শুয়ে আছে এমন (বিকেল বেলায় বিছানায় লম্বমান হয়ে আছ কেন?)।;লম্বশাট বি. বঞ্চনা বা প্রতারণার জন্য ছদ্মবেশ।;লম্বশাট-পটাবৃত বিণ. জমকালো পোশাক পরিহিত।;[লম্বো] (বিশেষণ) ১ দীর্ঘ (সুকোমল ডানা দুটি লম্ব গ্রীবা তার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দোলায়মান; লম্বভাবে ঝুলছে এমন; লম্বিত। ৩ খাড়া। ৪ সমকোণ সৃষ্টি করে অবস্থিত রেখা। □ (বিশেষ্য) ঋজু। লম্বকর্ণ (বিশেষণ) দীর্ঘকর্ণযুক্ত। □ (বিশেষ্য) লম্বা কানযুক্ত জীব অর্থাৎ গাধা, খরগোশ প্রভৃতি পশু। লম্বন (বিশেষ্য) ১ ঝুলন; দোলন। ২ অবলম্বন। লম্বমান (বিশেষণ) দোলায়মান; লম্বা হয়ে ঝুলছে এমন (বৃক্ষে লম্বমান হইয়া ধূমপান করিতেছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √লম্ব্+অ(অচ্)};