1 Answers

দাগী শব্দের বাংলা অর্থ [দাগি] (বিশেষণ) ১ চিহ্নিত; দাগযুক্ত; দাগ দেওয়া হয়েছে বা দাগ পড়েছে এমন; পচনের চিহ্নযুক্ত (দাগি আম)। ২ কলঙ্কিত। ৩ অপরাধের জন্য পূর্বদণ্ডিত; ঘাগি (দাগি আসামি)। দাগি-কাটা (বিশেষণ) মার্কা মারা; পূর্বে দণ্ডপ্রাপ্ত (খসম তাহার দাগীকাটা চোর রাতে রচিত না ঘরে-জসীমউদ্‌দীন)। দাগি চোর (বিশেষ্য) যে চোর ইতোপূর্বে চুরির জন্য দণ্ড লাভ করেছে। {(ফারসি) দাগ + ই, +ঈ};

3798 views