1 Answers

উথল শব্দের বাংলা অর্থ [উথল্, উথাল্] (বিশেষণ) ১ উথলিত; উচ্ছলিত; উদ্বেলিত। ২ উত্তাল; উত্তুঙ্গ। উথলন (ব্রজবুলি) (ক্রিয়া) উথলে ওঠা (উথলন মদন পয়োধি তরঙ্গ-বিদ্যাপতি)। উথল-পাথল, উথাল-পাথাল (বিশেষণ) ১ তরঙ্গক্ষুব্ধ; বিক্ষুব্ধ (নিম্নে নদী উথল-পাথল, ঢেউ ভেঙ্গে যায় ফেনার ভরে-জসীমউদ্‌দীন)। ২ উত্তাল; উত্তুঙ্গ (সমুদ্রের উথাল-পাতাল ঢেউয়ের জলে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) উত্তাল> উত্থল্ল> উথাল>}

3954 views