1 Answers
আচরিত ৩ শব্দের বাংলা অর্থ আচরণ, আচরণ [ ācaraņa ] বি. ১. ব্যবহার, চালচলন; ২. পালন, অনুষ্ঠান (ধর্মাচরণ, পাপাচরণ)।[সং. আ + √ চর্ + অন]।আচরণবিধি–বি. চালচলনের বা মেনে চলার জন্য নিয়মাবলি।আচরণীয়–বিণ. ১. আচরণের যোগ্য; ব্যবহার্য; ২. অনুষ্ঠান বা পালন করার যোগ্য।আচরিত–বিণ. আচরণ করা হয়েছে এমন।[আচরোন্] (বিশেষ্য) ১ চালচলন; ব্যবহার (সদাচরণ, মহদাচরণ, কোন আচরণই স্থানিক, কালিক ও ব্যক্তিক প্রভাব নিরপেক্ষ নয়( আহমদ শরীফ))। ২ অনুষ্ঠান পালন (ধর্মাচরণ)। আচরণীয় (বিশেষণ) ১ আচরণের বা ব্যবহারের যোগ্য (জলচরণীয়)। ২ বিধেয়; অনুষ্ঠেয় (আচরণীয় ধর্ম)। আচরিত১ (বিশেষণ) ১ আচরণ করা হয়েছে এমন; ব্যবহৃত। ২ অনুষ্ঠিত; কৃত। ৩ প্রচলিত (চিরাচরিত)। {(তৎসম বা সংস্কৃত) আ+√চর্ +অন(ল্যুট্)}
3966 views
Answered