1 Answers
লক্ষ্মী শব্দের বাংলা অর্থ লক্ষ্মী [ lakṣmī ] বি. (স্ত্রী.) 1 বিষ্ণুপত্নী এবং ধনসম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, রমা, কমলা; 2 সৌভাগ্য, শ্রী (গৃহলক্ষ্মী)।;☐ বিণ. (বাং.) শান্তপ্রকৃতি, সুবোধ (লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে)।;[সং. √ লক্ষ্ + ম + ঈ]।;লক্ষ্মীকান্ত, লক্ষ্মীপতি বি. নারায়ণ, বিষ্ণু।;লক্ষ্মীছাড়া বি. বিণ. শ্রীভ্রষ্ট; দুর্ভাগা; দুষ্ট।;লক্ষ্মীজনার্দন বি. 1 লক্ষ্মী ও নারায়ণ; 2 শালগ্রামবিশেষ।;লক্ষ্মীটি বি. সুবোধ ও শান্তপ্রকৃতি ব্যক্তিকে বা প্রিয়পাত্রকে আদরের সম্বোধনবিশেষ।;লক্ষ্মীনারায়ণ–লক্ষ্মীজনার্দন -এর অনুরূপ।;লক্ষ্মীবান (-বত্), (বাং.) লক্ষ্মীবন্ত, লক্ষ্মীমন্ত বিণ. 1 সৌভাগ্যবান; 2 ধনবান।;লক্ষ্মীবার বি. বৃহস্পতিবার, ওই দিনে লক্ষ্মীর পূজা হয় বলে।;লক্ষ্মীবিলাস বি. কবিরাজি তেল বা জ্বরঘ্ন ওষুধবিশেষ।;লক্ষ্মীশ্রী বি. কল্যাণসূচক কান্তি।;লক্ষ্মীস্বরূপিণী বিণ. (স্ত্রী.) মূর্তিমতী লক্ষ্মীর মতো, রূপে-গুণে লক্ষ্মীতুল্যা।;[লোক্খিঁ] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হিন্দু পুরাণোক্ত বিষ্ণুপত্নী এবং ধন ঐশ্বর্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী। ২ কমলা; রমা; ইন্দ্রিরা; পদ্মা; পদ্মালয়া। ৩ সৌভাগ্য; শোভা; শ্রী; সৌন্দর্য্য। □ (বিশেষণ) শান্তস্বভাব; সুবোধ (লক্ষ্মী মেয়ে; লক্ষ্মী ছেলে)। শ্রীভ্রষ্ট। ২ দুর্ভাগ্যযুক্ত; হতভাগ্য। ৩ দুষ্ট; খারাপ। লক্ষ্মীজর্নাদন, লক্ষ্মীনারায়ণ (বিশেষ্য) ১ হিন্দু দেবদেবী লক্ষ্মী ও নারায়ণ। ২ নবমেঘকান্তি শালগ্রামবিশেষ। লক্ষ্মী পুষ্প (বিশেষ্য) পদ্মরাগ মণি। লক্ষ্মী পূর্ণিমা (বিশেষ্য) হিন্দুদের দুর্গাপূজার অব্যবহিত পরের পূর্ণিমা। লক্ষ্মীপেঁচা (বিশেষণ) দেখতে কুরূপ কিন্তু সুলক্ষণযুক্ত (আমার কাছে যার চেহারা টেকলো রূপে লক্ষ্মী তুমি তাকে বললে লক্ষ্মীপেঁচাটি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। লক্ষ্মীবান, লক্ষ্মীবন্ত, লক্ষ্মীমন্ত (বিশেষণ) সৌভাগ্যবান; সম্পদশালী। লক্ষ্মীবিলাস (বিশেষ্য) ১ কবিরাজি তেল। ২ জ্বরঘ্ন বটিকাবিশেষ। লক্ষ্মীভাণ্ডার (বিশেষ্য) যে ভাণ্ডার কখনো শূন্য হয় না; অফুরন্ত ভাণ্ডার। লক্ষ্মীমণি (বিশেষ্য) ছোট ছেলের প্রতি আদরজ্ঞাপক উক্তি (লক্ষ্মীমণি, একটু চুপ করো)। লক্ষ্মীশ্রী (বিশেষ্য) সৌভাগ্য বা সুখসম্পদজনিত শ্রী বা শোভা। লক্ষ্মীস্বরূপিণী (বিশেষণ) লক্ষ্মীদেবীর সকল গুণে গুণান্বিতা; রূপে-গুণে লক্ষ্মীতুল্যা। লক্ষ্মীর বাহন (বিশেষ্য) ১ পেঁচা; পেচক। ২ (আলঙ্কারিক) অত্যন্ত সম্পদশালী ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্+ঈ, ম্(মুট্) আগম};