1 Answers
দলু শব্দের বাংলা অর্থ [দহ্লিজ্, দোলিজ্, দলিজঘর্, দোলিজা, দোলুজ্] (বিশেষ্য) ১ বৈঠকখানা; বাইরের ঘর (নাজির সাহেব দহলিজে এসে যুবককে দেখে-কাজী নজরুল ইসলাম; গাঁয়ের চাষীরা মিলিয়াছে আসি মোড়লের দলিজায়-জসীমউদ্দীন; দলিজ ঘরের মাচার উপরে শুতে হয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; দরবার হৈতে পাত্র দলুজে বসেছে মাত্র-ঘনরাম চক্রবর্তী)। ২ দরবারগৃহ (দলুজ দুয়ারে রাজা আছে দাঁড়াইয়া-ঘনরাম চক্রবর্তী)। ৩ বারান্দা; ঘরের দাওয়া (দলুজে বসিয়া দুঃখভাবে মহামদ-ঘনরাম চক্রবর্তী)। ৪ চণ্ডীমণ্ডপ। {(ফারসি) দহ্লীজ};
10974 views
Answered