1 Answers

পেশ শব্দের বাংলা অর্থ পেশ [ pēśa ] বি. 1 সম্মুখে স্হাপন (নজরানা পেশ করা); 2 নিবেদন, দাখিল (আরজি পেশ করা)।;[ফা. পেশ]।;পেশকস বি. নজরানা, উপহার।;পেশকার বি. যে কর্মচারী বিচারকের সামনে প্রয়োজনীয় নথিপত্র উপস্হাপিত করে বা তা সংরক্ষণ করে।;পেশকারি বি. পেশকারের কাজ বা পদ (বড়ো আদালতে পেশকারি করে)।;[পেশ্‌] (বিশেষ্য) সামনে রাখা; উপস্থাপন; সম্মুখে স্থাপন; নিবেশ (আমার যা কিছু বক্তব্য আপনার কাছে পেশ করলাম)। পেশ ইমাম (বিশেষ্য) যিনি নামাজে ইমামতি করেন। পেশ করা (ক্রিয়া) নিবেদন করা; আরজ করা (তিন হাজার পাউণ্ড পেশ করিয়া বলিলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান)। পেশকার (বিশেষ্য) বিচারকের সামনে আদালতের কাগজপত্রাদি উপস্থাপিত করে এবং তা সংরক্ষণ করে এমন কর্মচারী বিশেষ (আমি না হয় পেশকার হ’য়ে সেটা পেশ ক’রে দেবো-কাজী নজরুল ইসলাম)। পেশকারি, পেশকারী (বিশেষ্য) পেশকারের কর্ম বা পদ। পেশগি (বিশেষ্য) যা অগ্রিম ব্যতিব্যস্ত; বিব্রত। {(ফারসি) পেশ্‌};

11065 views