1 Answers

জানা শব্দের বাংলা অর্থ জানা [ jānā ] বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)।;☐ বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)।;[সং. √ জ্ঞা + বাং. আ]।;জানাজানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত (‘সত্য পরিচয় জানাজানি হইয়া যায়’: শরত্]।;জানান (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)।;জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া।;জানানো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা।;জানাশুনা, জানাশোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়।;☐ বিণ. পরিচিত (জানাশোনা লোক)।;[জানা] (ক্রিয়া) ১ জ্ঞাত থাকা; অবগত হওয়া (আমি তাহার অবস্থা জানি)। ২ টের পাওয়া; সংবাদ পাওয়া (কেউ জানে না)। ৩ বোঝা বা অনুমান করা (অবশ্য জানি তোমার হয়তো অসুবিধা হবে)। ৪ উপলব্ধি করা; অনুভব করা (মরম না জানে ধরম বাখানে-জ্ঞানদাস)। ৫ আলাপ পরিচয় থাকা বা চেনা (তাকে জানি)। ৬ পারা বা করার ক্ষমতা বা শিক্ষা থাকা (কাজ জানা)। ৭ জ্ঞান বা শিক্ষা থাকা (লেখাপড়া জানা)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জানাজানি (বিশেষ্য) বহুলোকের জানা বা অবগতি। ¨ (বিশেষণ) প্রচার; রাষ্ট্র (কথা জানাজানি হয়েছে)। জানানো (ক্রিয়া) ১ অবগত করানো; জ্ঞাত করা বা করানো। ২ সংবাদ দেওয়া। ৩ সতর্ক করা; সাবধান করা। ৪ নিবেদন করা (সালাম জানানো)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জানান দেওয়া (ক্রিয়া) ১ পূর্ব থেকে জানিয়ে রাখা বা সংবাদ দেওয়া। ২ আভাসে বোঝানো; ইঙ্গিত জ্ঞাপন। জানাশুনা, জানাশোনা (বিশেষণ) পরিচয় জানা আছে এমন; পরিচিত। ¨ (বিশেষ্য) ১ অভিজ্ঞতা; জ্ঞান। ২ পরিচয়। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা> (বাংলা) √জান্‌+আ};

10876 views