1 Answers
বাহাদুর শব্দের বাংলা অর্থ বাহাদুর [ bāhādura ] বিণ. 1 কৃতী, অসাধ্যসাধনকারী, অতি কঠিন কাজ করতে পেরেছে এমন; 2 কর্মকুশল; 3 বীর।;☐ বি. সরকারি খেতাবিবিশেষ (নবাববাহাদুর, রাজাবাহাদুর)।;[ফা. বহাদুর]।;বাহাদুরি বি. 1 বীরত্ব, পৌরুষ (খুব বাহাদুরি দেখিয়েছ); 2 কর্মদক্ষতা; 3 কৃতিত্বের গৌরব (এর জন্য তুমি কোনো বাহাদুরি পেতে পার না)।;[বাহাদুর্] (বিশেষ্য) ইংরেজ আমলের সরকারি খেতাবের অংশ। □ (বিশেষণ) ১ বীর; দুঃসাধ্য কর্ম সম্পন্নকারী; কৃতী (যার বদহজমের বালাই নেই সেই ত বাহাদুর-কেদারনাথ মজুমদার)। ২ সাহসী; নির্ভীক (বাহাদুরের মতোই কাজ করেছে)। ৩ কাজ হাসিল করতে জানে বা পারে এমন (বাহাদুর ছেলে)। বাহাদুরি (বিশেষ্য) পৌরুষ; কৃতিত্বের গৌরব (আমি বাহাদুরি করিয়া বলিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বাহাদুরি কাঠ, বাহাদুরী কাঠ (বিশেষ্য) শাল, সেগুন প্রভৃতি বড় গাছের বৃহৎ গুঁড়ি। {(ফারসি) বহাদর; মূলে মঙ্গোলীয়};