1 Answers

চুস্ত শব্দের বাংলা অর্থ [চোস্‌ত্‌, চুস্‌ত্‌] (বিশেষণ) ১ আঁটসাঁট; কষা; ঢিলা নয় এমন; tight (চোস্ত বা চুস্ত পায়জামা)। ২ প্রাঞ্জল; মসৃণ; চৌকস (তিনি চোস্ত ইংজি বলেন)। ৩ ঋজু; সোজা (বিচারে চোস্ত শাস্তি হয়েছে)। ৪ বিশুদ্ধ; খাঁটি; পরিপাটি (বগদানক সায়ের চোস্ত ফারসি ভাষায় বললেন-সৈয়দ মুজতবা আলী)। ৫ সমতল; সমান। ৬ চালাক; চটপটে। চোস্তপুস্ত (বিশেষণ) আঁটসাঁট পোমাক পরিহিত। চোস্ত-চালাক (বিশেষণ) তীক্ষ্ণবুদ্ধি ও কর্মঠ। {(ফারসি) চোশ্‌ত্‌, চালাক};

10860 views