1 Answers
বাহাত্তার শব্দের বাংলা অর্থ [বাহাত্তোর্, বায়াত্তোর্] (বিশেষ্য), (বিশেষণ) ৭২ সংখ্যা বা সংখ্যক। বাহাত্তুরে, বাহাত্তরিয়া, বাহাত্তরে, বায়াত্তরে, বায়াত্তরিয়া (বিশেষণ) ১ বাহাত্তর বছর বয়স্ক শক্তিহীন অকেজো বৃদ্ধ; ভীমরতিগ্রস্ত (বাহাত্তরিয়া বৃদ্ধ মীরজাফর তৎকালে কুষ্ঠরোগ প্রায় চলৎশক্তিরহিত হইয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ বাজে; খারাপ (বাহাত্তরে গালি ছিল তাহা গেল দূর-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাসপ্ততি>};
12045 views
Answered