1 Answers
পাপ শব্দের বাংলা অর্থ পাপ [ pāpa ] বি. 1 অধর্ম, কলুষ, কল্মষ; 2 অন্যায় বা অশাস্ত্রীয় কাজ; 3 পাপিষ্ঠ ব্যক্তি, আপদ (এ পাপ এখন বিদায় হলে বাঁচি)।;☐ বিণ. 1অশুভ (পাপগ্রহ); 2 পাপী (পাপাত্মা); 3 অন্যায়, পাপজনক (পাপযোগ)।;[সং. √ পা + প]।;পাপকৃত্ বিণ. পাপকাজ করে এমন।;পাপক্ষালন বি. পাপ বা দোষ কাটানো।;পাপগ্রহ বি. শনি, মঙ্গল প্রভৃতি অশুভ গ্রহ।;পাপঘ্ন, পাপহর বিণ. পাপনাশকারী, যে পাপ দূর করে।;পাপদৃষ্টি বি. কুনজর, দুরভিসন্ধিমূলক দৃষ্টি।;পাপবুদ্ধি, পাপমতি বিণ. দুর্মতি, কুমতলবপূর্ণ।;পাপভাক (-জ্) বিণ. পাপী; পাপকারী।;পাপভাগী (-গিন্) পাপী, পাপকর্মের অংশীদার।;পাপযোগ বি. (জ্যোতিষ) তিথি বার প্রভৃতির পাপজনক বা অশুভ সম্মেলন।;পাপাচার বিণ. দুরাচার, পাপিষ্ঠ।;☐ বি. পাপকর্ম।;পাপচারী (-রিন্) বিণ. পাপিষ্ঠ, দুরাত্মা।;পাপাত্মা (-ত্মন্), পাপাশয়, পাপিষ্ঠ বিণ. অতিশয় পাপী, দুরাচার; যে পাপচিন্তা করে এবং পাপকাজ করে।;স্ত্রী. পাপিষ্ঠা।;পাপী (-পিন্) বিণ. পাপ করে এমন, পাপাচারী।;স্ত্রী. পাপিনী।;পাপীয়সী বিণ. (স্ত্রী.) মহাপাপকারিণী।;[পাপ্] (বিশেষ্য) ১ কলুষ; দুষ্কৃতি। ২ অন্যায়; অধর্ম; শাস্ত্রবিরুদ্ধ কর্ম; গুনাহ। ৩ পাপিষ্ঠ ব্যক্তি; পাপাত্মা (নন্দী বলে তব নিন্দা করিয়াছে পাপ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ আপদ; জঞ্জাল (পাপ গেলে বাঁচি)। ৫ অশুভ; অমঙ্গল (পাপগ্রহ)। ৬ পাপজনক; পাপিষ্ঠ (পাপমুখে কি আর বলব)। পাপকৃৎ (বিশেষণ) পাপকারী; পাপিষ্ঠ। পাপগ্রহ (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) শনি ইত্যাদি অশুভ গ্রহ। পাপঘ্ন, পাপহর (বিশেষণ) পাপনাশক; পাপদূরকারী। পাপপুণ্য (বিশেষ্য) পাপ ও পুণ্য। পাপবুদ্ধি, পাপমতি (বিশেষ্য) দুর্মতি; অধর্মবুদ্ধি। পাপভাক, পাপজ (বিশেষণ) পাপী; পাপকারী; পাপিষ্ঠ (তাঁহাকে পাপভাক হইতে হয়, ইহা শ্রুতির কথা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। পাপভাগী (-গিন্) (বিশেষণ) ১ পাপী। ২ পাপের ফলগ্রাহী; পাপের অংশীদার। পাপযোগ (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) তিথি, বার প্রভৃতির অশুভ সম্মেলন। পাপযোনি (বিশেষ্য) অন্ত্যজ; নীচকুলজাত। পাপাচার (বিশেষণ) দুরাচার; পাপকারী; পাপিষ্ঠ। □ (বিশেষ্য) পাপাচরণ। পাপাচারী(-রিন্) (বিশেষণ) পাপিষ্ঠ; দুরাচার; অধর্মচারী। পাপাত্মা (বিশেষণ) পাপাত্মা; পাপচিত্ত; পাপিষ্ঠ। পাপিষ্ঠ (বিশেষণ) অতিশয় পাপী; মহাপাপী। পাপিষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পাপী(-পিন্) (বিশেষণ) পাপকারী; অধার্মিক; পাপাচারী। পাপিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পাপীয়সী (বিশেষণ) পাপিষ্ঠা; মহাপাপকারিণী; পাপচারিণী। {স.□ পা+প+অ(অচ্)};