1 Answers
চান্দ্রবৎসর শব্দের বাংলা অর্থ [চান্দ্রোবত্শোর্] (বিশেষ্য) চাঁদের হিসাবে গণনা করা হয় এমন বৎসর; যেমন হিজরি চান্দ্রবৎসর। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউসসানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জুলকাদ ও জুলহাজ্জ- এই দ্বাদশ চান্দ্র মাসে (সাধারণত ৩৫৫ দিনে) এক হিজরি চান্দ্রবৎসর হয়। প্রতি বছর চন্দ্রবৎসর গণনায় গণনার সঙ্গে সৌরবৎসর গণনার এগারো দিনের পার্থক্য ঘটে। {(তৎসম বা সংস্কৃত) চান্দ্র+বৎসর; (কর্মধারয় সমাস)};
12294 views
Answered