1 Answers

বাগ ২ শব্দের বাংলা অর্থ [বাগ্‌] (বিশেষ্য) ১ দিক; পথ (এক বটবৃক্ষ দেখে সেই বাগে পক্ষ বিস্তার করলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বশ; অধীনতা; শাসন (বাগ মানানো)। ৩ সুযোগ-সুবিধা; আয়ত্তি (তোমাকে বাগে পেয়েছি) ৪ আয়ত্ত (বাগে পাওয়া)। বাগে আসা (ক্রিয়া) আয়ত্তে আসা (তাকে হাত করতে পারলে রইস দুলহা সহজেই বাগে এসে যাবে-জগলুল হায়দার আফরিক)। বাগে পাওয়া (ক্রিয়া) আয়ত্তে পাওয়া (এবার তাকে বাগে পেয়েছি)। {(তৎসম বা সংস্কৃত) বল্‌গা>(প্রাকৃত) বগ্‌গা>বাগ};

7208 views