1 Answers

বাগ ১ শব্দের বাংলা অর্থ [বাগ্‌] (বিশেষ্য) বাগান; উদ্যান (ও বাগে যেওনা বন্ধু; পুষ্পবন তোমার অন্তরেই বিদ্যমান-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বাগবাগিচা (বিশেষ্য) ছোটবড় বাগান (সে শহরে অনেক বাগবাগিচা আছে)। বাগবান (বিশেষ্য) মালাকার; মালী; বাগান করে যে, উদ্যান মালিক (এয়ছাই ফুলের আন বানাইল বাগবান, কেহ না দেখিল কোনকালে-সৈয়দ হামজা)। বাগবানি (বিশেষ্য) মালীর কাজ; বাগানের কাজ (কারে বা বাগান বিচে, বাগান মালির কাছে, ভেজিল করিরত বাগবানি–সৈহা)। {(ফারসি) বাগ};

3865 views