1 Answers

পাগলা শব্দের বাংলা অর্থ পাগলা বিণ. বি. 1 (আদরে) পাগল (পাগলা ছেলে); 2 খ্যাপা (পাগলা হাতি)।;স্ত্রী. পাগলী।;[পাগ্‌লা] (বিশেষণ) ১ ক্ষ্যাপা। ২ চঞ্চলমতি; অবুঝ। পাগলি, পাগলী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পাগলা গারদ (বিশেষ্য) পাগলদের আড্ডা; যেখানে বিকৃতমস্তিষ্কদের আটক করে রাখা হয় (কর্তাকে বলে ওকে পাগলা গারদে পাঠান যাউক-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। পাগলাটে (বিশেষণ) ছিটগ্রস্ত; পাগল ধরনের। পাগলামি, পাগলামো (বিশেষ্য) ১ পাগলের ভাব বা ব্যবহার। ২ অবুঝপনা (পাগলামি কোরোনা)। {(তৎসম বা সংস্কৃত) পাগল+(বাংলা) আ};

8904 views