1 Answers

ঘাটা শব্দের বাংলা অর্থ [ঘাঁটা, ঘাটা] (বিশেষ্য) ১ ক্রমাগত ঘর্ষণের ফলে চামড়ায় যে চিহ্ন সৃষ্টি হয়; কিণাঙ্ক (চরকা বয়ে বয়ে যার কাঁধে ঘাঁটা পড়ে গেছে -(কাজী নজরুল ইসলাম))। ঘাঁটা পড়া (ক্রিয়া) ১ ক্রমাগত ঘর্ষণের ফলে দাগ পড়া; কড়া পড়া; জামড়া ধরা। ২ দাগ বা ঘা লাগতে লাগতে কঠিন হওয়ার লক্ষণ; কাঠিন্যের গভীর ছাপ যাতে নতুন আঘাত চাঞ্চল্য সৃষ্টি করতে পারে না (এত দিনেও মনে ঘাটা পড়ে যায়নি-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ঘন্ট>};

6921 views