1 Answers

পাগল শব্দের বাংলা অর্থ [পাগোল্‌, পাগোর্‌] (বিশেষণ) ১ বাতুল; উম্মাদ; বিকৃতমস্তিষ্ক; ক্ষ্যাপা। ২ মত্ত; মাতাল (কি দিয়া সুন্দরী মোরে কুরল পাগর-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৩ বিমুগ্ধ; বিমোহিত (রবীন্দ্রসঙ্গীত শুনতে একেবারে পাগল)। ৪ অবোধ (পাগল ছেলে যা বায়না ধরবে তা নেবেই)। পাগলি, পাগলী, পাগলিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পাগল-ছাগল (বিশেষ্য) পাগলের প্রায়; পাগলের পর্যায়ভুক্ত (পাগল-ছাগল মানুষ দিয়ে কি কাজ হয়?)। পাগলঝোরা (বিশেষ্য) উম্মত্ত বা বেগবান ঝরনা (তারি সুর লয়ে ঝরিবে আমার গানের পাগলঝোরা-কাজী নজরুল ইসলাম)। পাগলপারা (বিশেষণ) পাগলের মতো; ক্ষিপ্তপ্রায়; ক্ষ্যাপার মতো (আঁধারে পাগলপারা ঘুরে বেড়ায় শূন্যময়-রজনীকান্ত সেন)। {(তৎসম বা সংস্কৃত) পাকল, পাগল};

6784 views