1 Answers
পাকা শব্দের বাংলা অর্থ পাকা1 [ pākā1 ] ক্রি. 1 পক্ব বা পরিণত হওয়া (ফল পেকেছে, বুদ্ধি পাকে); 2 শুভ্র হওয়া (চুল পেকেছে); 3 পুঁজে পূর্ণ হওয়া (ফোঁড়া পাকা); 4(নিন্দায়) দড় হওয়া (ছেলেটা বড়ো পেকেছে)।;☐বি. উক্ত সব অর্থে।;[সং. পক্ব]।;পাকা2 [ pākā2 ] বিণ. পরিণত (পাকা বুদ্ধি); 2 মজবুত (পাকা বাঁশ); 3 বড়ো (পাকা রুই); 4 পরিপক্ব (পাকা ফল); 5 নিপুণ, সিদ্ধহস্ত (পাকা কারিগর, পাকা চোর); 6 ঝানু, বুড়োটে, ইঁচড়ে পক্ব (পাকা ছেলে); 7 নিখুঁত, খাঁটি (পাকা সোনা); 8 ত্রুটিহীনভাবে বা নিপুণভাবে করা হয়েছে এমন (পাকা কাজ); 9 স্হায়ী, টেকসই (পাকা রং); 1০ পুরোপুরি (পাকা পাঁচ কিলো ওজন); 11 আগুনে বা রোদের তাপে দগ্ধ (পাকা ইট); 12ইটের তৈরি (পাকা বাড়ি, পাকা গাঁথনি); 13 বাঁধানো, পাথর ইট ইত্যাদি দিয়ে বাঁধানো (পাকা রাস্তা); 14 অপরিবর্তনীয়, নড়চ়ড় হয় না এমন (পাকা কথা); 15 আইন অনুসারে সম্পাদিত (পাকা দলিল); 16 পরিশ্রমে অভ্যস্ত, পোড়-খাওয়া (পাকা হাড়)।;[সং. √ পচ্ + বাং. আ]।;পাকা কথা বি. যে কথার অন্যথা বা নড়চড় হবে না।;পাকা কাজ বি. সুসম্পন্ন কাজ; যে কাজের ফলাফল উলটে যাবার আশঙ্কা নেই।;পাকা ঘুঁটি বি. (পাশা লুডো প্রভৃতি খেলায়) যে ঘুঁটি নির্দিষ্ট পথ অতিক্রম করে ঘরে উঠে যাবার উপক্রম করছে।;পাকা ঘুঁটি কেঁচে যাওয়া ক্রি. বি. (আল.) প্রায় সম্পন্ন কাজ পণ্ড হওয়া।;পাকা দেখা বি. বিবাহের সম্বন্ধ স্হির করে বর বা কনেকে আশীর্বাদ করার জন্য দেখা।;পাকা ধানে মই (আল.) নিশ্চিত প্রাপ্তি বা লাভের আশা নষ্ট, সুসম্পন্ন কাজ পণ্ড।;পাকাপোক্ত বিণ. মজবুত, স্হায়ী।;পাকা মাথা বি. সুচতুর ও অভিজ্ঞ ব্যক্তির মাথা বা বুদ্ধি।;পাকা মাথায় সিঁদুর পরা ক্রি. বি. স্ত্রীলোকের বৃদ্ধ বয়স পর্যন্ত সধবা থাকা।;পাকামো বি. (নিন্দায়) পাকা অর্থাত্ পরিণত বা অভিজ্ঞ নয় অথচ পাকার মতো ভাব; অপ্রাপ্তবয়স্ক অবস্হায় বয়স্কদের মতো আচরণ।;পাকা রাস্তা বি. বাঁধানো রাস্তা।;পাকা হাত বি. নিপুণ বা অভিজ্ঞ হাত বা কাজকর্ম; অভিজ্ঞতা।;[পাকা] (ক্রিয়া) পক্ব হওয়া; পরিণত হওয়া; পেকে যাওয়া (আম পাকা; বুদ্ধি বা জ্ঞান পাকা)। ২ শুভ্র বা শুক্ল হওয়া (চুল পাকা)। ৩ পুঁজপূর্ণ হওয়া (ফোড়া পাকা)। ৪ বৃদ্ধ হওয়া; প্রবীন হওয়া (বয়স পাকা)। ৫ ঝানু হওয়া; নিপুণ বা দক্ষ হওয়া (বুদ্ধিতে পাকা)। □ (বিশেষণ) ১ পরিণত; পরিপক্ব (পাকা ফল; পাকা বয়স)। ২ অভিজ্ঞ; নিপুণ; পারদর্শী (পাকা চোর)। ৩ ঝানু (পাকা লোক)। ৪ নিপুণতার সঙ্গে কৃত (পাকা কাজ)। ৫ স্থায়ী (পাকা রং)। ৬ অপরিবর্তনীয়; যা নড়চড় হয় না (পাকা কথা)। ৭ পুরোপুরি; সম্পূর্ণ (পাকা তিন সের)। ৮ মজবুত; দৃঢ় (পাকা ছাদ)। ৯ এক সের পরিমাণে পুরোপুরি ৮০ তোলা আছে এমন; যথার্থ (পাকা ওজন)। ১০ ইটের তৈরি (পাকা বাড়ি)। ১১ আইন অনুযায়ী সম্পাদিত (পাকা দলিল)। ১২ নিখাদ; খাঁটি (পাকা সোনা)। ১৩ পরিশ্রমে অভ্যস্ত; পরিণতিপ্রাপ্ত (পাকা হাড়)। ১৪ ইষ্টকাদি দ্বারা বাঁধানো (পাকা রাস্তা)। ১৫ চূড়ান্ত (পাকা দেখা)। ১৬ উৎকৃষ্ট বা উঁচু মানের (পাকা ফলার)। পাকা আম দাঁড়কাকে খাওয়া (ক্রিয়া) সেরা জিনিস অযোগ্যের ভোগে আসা (হায় বিধি, পাকা আম্র দাঁড়কাকে খায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। পাকা ঘুঁটি কেচে যাওয়া (ক্রিয়া) সমাপ্তপ্রায় কাজ নষ্ট হয়ে যাওয়া। পাকা দেখা (ক্রিয়া) বিবাহ নির্ধারণ করার পর বর বা কনেকে আশীর্বাদ করবার জন্য দেখা। পাকা ধানে মই দেওয়া (ক্রিয়া) সুসম্পন্ন কাজ নষ্ট করা; মারাত্মক ক্ষতি করা। পাকানো (ক্রিয়া) ১ পক্ব করা। ২ মোচরানো; ঘুরানো (দড়ি পাকানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পাকাপাকি (বিশেষণ) ১ স্থিরীকৃত; নির্ধারিত। ২ সুনিশ্চিত। পাকাপোক্ত (বিশেষণ) ১ সুদক্ষ; সুচতুর; সেয়ানা। ২ বলিষ্ঠ; সুদৃঢ়; মজবুত। ৩ পরিপক্ব; পরিণত। ৪ স্থায়ী; কায়েমি (এসে পাকাপোক্ত কর্মী হয়ে যায়-মনোজ বসু; অধিকারকে আইনানুগ করিয়া লইয়া পাকাপোক্ত হইয়া বসে-সৈয়দ ওয়ালিউল্লাহ)। পাকামাথা (বিশেষ্য) প্রবীণ ব্যক্তির মস্তক বা বুদ্ধি। পাকামো, পাকামি (বিশেষ্য) অপরিণত বয়সে প্রবীণ ব্যক্তির ন্যায় আচরণ (ডলুর মনের ন্যাকামি পাকামি সবই জানি-বিষ্ণু দে)। পাকা লেখা (বিশেষ্য) স্থায়ী লেখা। ২ নিপুণ রচনা। পাকা সোনা (বিশেষ্য) খাঁটি বা বিশুদ্ধ বা খাদহীন সোনা। পাকা হাড় (বিশেষ্য) বুড়ো মানুষের হাড়, যা পরিণত বুদ্ধির ও অভিজ্ঞতার প্রতীক। □ (বিশেষণ) পরিশ্রমে অভ্যস্ত; সুদৃঢ়। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>};