1 Answers
গোবর শব্দের বাংলা অর্থ গোবর [ gōbara ] বি. গোময়, গোরুর মল।;[সং. গোবিট্]।;গোবরগণেশ বিণ. বি. (ব্যঙ্গে) গোবরে তৈরি গণেশমূর্তির মতো অকর্মণ্য, ব্যক্তিত্বহীন ও নির্বোধ।;গোবরগঙ্গা বি. গোবরের স্তূপ।;গোবরছড়া বি. জলে গোলা গোবরের ছিটে।;গোবরভরা মাথা বি. ১. যার মাথায় একটুও বুদ্ধি নেই; ২. যে মাথা বাজে জিনিসে বোঝাই।;গোবরে পদ্মফুল নিকৃষ্ট স্হানে উত্পন্ন উত্কৃষ্ট বস্তু; হীনকুলজাত মহত্ বা অপূর্ব সুন্দর ব্যক্তি।;গোবোর্] (বিশেষ্য) গো-বিষ্ঠা; গোময়। গোবর-গণেশ (বিশেষ্য), (বিশেষণ) হাঁদা; অকর্মণ্য ও স্থূলবুদ্ধি। গোবর-গাদা (বিশেষ্য) ১ গোবরের স্তূপ। □ (বিশেষণ) অন্তঃসারশূন্য (গভীর গবেষণা করেও তার গোবর-গাদা মগজে এর কারণটা আর সেঁদোয় না- নই)। গোবর ছড়া (বিশেষ্য) পানিতে গোলা গোবরের ছিটা। গোবর-ভরা ( বিশেষণ) ১ অসার; অন্তঃসারশূন্য। ২ সম্পূর্ণ বুদ্ধিহীন। গোবরে পদ্মফুল-হীন-অবস্থাজাত মহৎ ব্যক্তি; নীচকুলজাত গুণবান ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোমল>; (তৎসম বা সংস্কৃত শব্দ) গোবিট্>};