1 Answers
মরা শব্দের বাংলা অর্থ মরা [ marā ] বি. ক্রি. 1 প্রাণত্যাগ করা, মারা যাওয়া 2 সর্বস্বহারা বা সর্বনাশগ্রস্ত হওয়া (চাকরি গেলে লোকটা মরবে) 3 নিদারুন কষ্ট পাওয়া (গরমে মরা, ভেবে মরছি, লজ্জায় মরছে) 4 শুকিয়ে যাওয়া, মজা (নদীটা মরে গেছে) 5 হ্রাস পাওয়া (রস মরা, ব্যথা মরা) 6 নির্জীব হওয়া (অভাবের জন্য লোকটা মরে আছে) 7 লুপ্ত হওয়া (‘বাতাস আলো গেল মরে’: রবীন্দ্র)।☐ বিণ. 1 মৃত (মরা হাতি) 2 শুষ্ক, মজে গেছে এমন (মরা খাল) 3 নির্জীব (মরা প্রাণ, উনুনের মরা আঁচ) 4 লুপ্ত বা হ্রাসপ্রাপ্ত (মরা খিদে) 5 খাদযুক্ত (মরা সোনা)।[সং. √ মৃ + বাং. অ]।মরাকটাল. বি. ভাটা।মরাকান্না বি কারও মৃত্যুতে আত্মীয়-পরিজনেরা যেমন উচ্চরোলে কাঁদে সেইরকম কান্না।মরা গাং, মরা নদী — মজে-যাওয়া নদী (‘এবার তোর মরা গাঙে বান এসেছে’: বরীন্দ্র)।মরা পেট, মরা নাড়ি — বহুদিন অনাহারে বা অর্ধাহারে থাকার ফলে পূর্ণ আহারে অসমর্থ পাকস্হলী।মরামাস বি. খুশকি।মরাহাজা বিণ. 1 মৃত ও ক্ষয়প্রাপ্ত (মরাহাজা পুকুর) 2 জীর্ণশীর্ণ (মরাহাজা শরীর)।[মরা] (ক্রিয়া) ১ প্রাণত্যাগ করা দেহত্যাগ করা। ২ বিপদগ্রস্ত বা বিনষ্ট হওয়া (চাকরিটা না পেলে বেচারা মরবে)। ৩ মানসিক কষ্ট পাওয়া (ভেবে মরছি)। ৪ শুকিয়ে যাওয়া মজে যাওয়া (নদীটা একেবারেই মরে গেছে)। ৫ হ্রাস পাওয়া কমে যাওয়া (ব্যথা মরা)। ৬ নির্জীব হওয়া কোনোক্রমে বেঁচে থাকা (লোকটা অভাবে মরে আছে)। ৭ লুপ্ত হওয়া শেষ হয়ে যাওয়া (বাতাস আলো গেল মরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৮ প্রেমে আত্মবিস্মৃত হওয়া কলঙ্কিনী হওয়া (ও রমা দিদি তাই বুঝি তুমি মরেছ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। ৯ নষ্ট হওয়া (রঙ জ্বলে গেলো, ধোপ মরে গেলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। মরা কটাল কটাল। মরা কান্না (বিশেষ্য) বাড়িতে কেউ মারা গেলে আত্মীয়-স্বজন যেরূপ উচ্চরোলে কাঁদে সেরূপ ক্রন্দন। মরাগাঙ, মরা নদী (বিশেষ্য) মজা নদী শুষ্ক নদী। মরা মরা ধার (বিশেষ্য) যে ধার বা তীক্ষ্ণতা নষ্ট হয়ে গেছে। মরাপেট, মরানাড়ি (বিশেষ্য) বহুদিন ধরে অর্ধাহার বা অনাহারে হজমশক্তি নষ্ট হওয়ার ফলে অধিক আহার গ্রহণ করতে ও তা পরিপাক করতে অসমর্থ পাকস্থলী। □ (বিশেষণ) অল্প আহারেই পেট ভরে যায় এমন। মরামাস (বিশেষ্য) খুশকি মরা চামড়া। মরা মুখ দেখা (ক্রিয়া) কঠিন শপথ করা। মরাস্রোত (বিশেষ্য) যে স্রোত পানির অপ্রতুলতাবশত অতি ধীরে বয় বা যে নদী শুষ্কপ্রায় হয়ে যাওয়ায় স্রোতহীন (পদ্মার মরাস্রোত শীতলতার আহ্বান প্রসারিত করে কোন দূর পানে চলে যাবার তাগিদে-সরদার জয়েনউদ্দীন)। মরাহাজা (বিশেষণ) শীর্ণ ক্ষীণ ক্ষয়প্রাপ্ত শুষ্ক মৃত। মরার বাড়া গাল নেই- ১ যার উপরে আর মন্দ বাক্য নেই যতো রকম অমঙ্গল হতে পারে তার মধ্যে মৃত্যুর তুল্য আর কিছু নয়। ২ চরম তিরস্কার। {(তৎসম বা সংস্কৃত) √মৃ> (বাংলা) √মর্+আ},