1 Answers
নামাজ শব্দের বাংলা অর্থ [নামাজ্, নামায, নমাজ্] (বিশেষ্য) ইসলাম ধর্মমতে ফজর জোহর আসর মাগরিব ও এশা-দৈনিক এই পাঁচ বার অবশ্য করণীয (ফরজ) এবাদত বা উপাসনা; সালাত। নামাজ পড়া (ক্রিয়া) কোরানের আয়াত দোয়া ইত্যাদি আবৃত্তি করে বিধিবদ্ধভাবে এবাদত বা উপাসনা করা। নামাজি, নমাযী, নামাজী, নামাযী (বিশেষণ) নামাজ পড়ে এমন। বেমানাজি (বিশেষণ)। নামাজগাহ (বিশেষ্য) নামাজ পড়াবার স্থান; মসজিদ। {(ফারসি) নামাজ; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) নমস্};
5433 views
Answered