1 Answers

কুচি শব্দের বাংলা অর্থ [কুচা, কুচি, কুচো, কুঁচি] (বিশেষ্য) ১ ছোট টুকরা (প্রাণের থলে পুরলি পাথর কুচি দিয়ে-রজনীকান্ত সেন; তার ডানার কুচিগুলো এখানে-ওখানে সমুদ্রের মাঝে টাপুর মত ভাসতে লাগল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ গলি; সংকীর্ণ পথ বা রাস্তা। □ (বিশেষণ) সংকীর্ণ। কুচাকরা (ক্রিয়া) টুকরা টুকরা করিয়া কাটা। কুচি কুচি করা (ক্রিয়া) ক্রমাগত কেটে খণ্ড খণ্ড করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুচ্‌>} কুচাগ্র [কুচাগ্‌গ্রো] (বিশেষ্য) স্তনের অগ্রভাগ বা বোঁটা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুচ+অগ্র; ৬ (তৎপুরুষ সমাস)};

13363 views