1 Answers
তাহা শব্দের বাংলা অর্থ [তাহা, তা] (সর্বনাম) সেই; সেই বস্তু; সে বিষয়; তদ্বিধয়। তাকে/তাহাকে, তারে/তাহারে (বিরল) (সর্বনাম) সেই ব্যক্তিকে; সে লোককে। তাতে/তাহাতে (সর্বনাম) ১ তার মধ্যে; তন্মধ্যে। ২ তার জন্য (তাতে কি যায় আসে?)। ৩ তা শ্রবণ করে; তার ফলে; সে বিষয়ে বা প্রসঙ্গে; তার পর (তাতে সে চটে গেল)। ৪ তার সঙ্গে (তাতে আমাতে সদ্ভাব নাই)। ৫ তার দ্বারা (তাতে কিছুই হয় না)। ৬ তবুও; তথাপি; তা সত্ত্বেও (যদি না পারো তাতে বিপদ নেই)। ৭ অন্যদিকে; অন্য পক্ষে; তদুপরি (একে মূর্খ তাতে নির্বোধ)। তাহা দিগকে, তাহাদেরকে (বিরল), তাদের (সর্বনাম) সেই ব্যক্তিগণকে। তার/তাহার (সর্বনাম) সেই ব্যক্তির; সে বস্তুর বা পদার্থের; সে বিষয়ের তদ্বিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) তদ্>};
5244 views
Answered