1 Answers

দূষণ শব্দের বাংলা অর্থ দূষণ [ dūṣaṇa ] বি. 1 দোষারোপ, দোষ দেওয়া, দোষ দেখানো; 2 অপবিত্র করা; 3 কলুষ সৃষ্টি (পরিবেশ দূষণ); 4 রামায়ণোক্ত রাক্ষসবিশেষ।;☐ বিণ. দূষক।;[সং. √ দুষ্ + ণিচ্ = দূষি + অন]।;দূষণীয়, দূষ্য বিণ. দোষারোপযোগ্য, নিন্দনীয় (বাল্যবিবাহ সর্বৈব দূষণীয়)।;দূষয়িতা (-তৃ) বি. দূষক, যে দোষারোপ করে।;দূষিত বিণ. দোষযুক্ত, কলুষিত, অপবিত্র, বিষিত (দূষিত বায়ু, দূষিত চরিত্র)।;স্ত্রী. দূষিতা।;[দুশন্‌] (বিশেষ্য) ১ দোষ দেওয়া; দোষারোপ। ২ অশুচি বা অপবিত্রকরণ। ৩ রামায়ণে বর্ণিত রাক্ষসবিশেষ; খরের ভাই। (বিশেষণ) দূষক। দূষণীয়, দূষ্য (বিশেষণ) দোষারোপযোগ্য; দোষ দেওয়ার উপযুক্ত; নিন্দনীয় (সাক্ষাতের উদ্দেশ্য দূষ্য না হইলে এমত সাক্ষাতে দোষ নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দূষয়িতা (বিশেষ্য) দূষক; দোষ আরোপকারী বা নিন্দাকারী। দূষিত (বিশেষণ) কলুষিত; অপবিত্র; দোষযুক্ত; দোষপ্রাপ্ত। দুষি, দূষী, দুষী, দোষী (বিশেষণ) দোষী; অপরাধী (কোন দূষী নই-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) √দুষ্‌+ণিচ্‌+অন(ল্যুট্‌)};

4809 views