1 Answers
ওজন শব্দের বাংলা অর্থ ওজন [ ōjana ] বি. ১. তৌল ভার, ভরের পরিমাণ বা পরিমাপ (এক কেজি ওজন); ২. গুরুত্ব, ক্ষমতা, মর্যাদা (নিজের ওজন বুঝে চলা)।;[আ. ওজ্ন্]।;ওজনদর–বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাত্ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)।;ওজনদার–বিণ. ১. ভারী; ২. গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।;[ওজোন্] (বিশেষ্য) ১ মাপ; তৌল। ২ গুরুত্ব। ৩ মর্যাদা (সেও সাত আনার ওজনে উত্তর দিয়া থাকে-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। ৪ ক্ষমতা; শক্তি; সঙ্গতি। ওজন করা (বিশেষণ) পরিমিত; সংযত; উচ্ছ্বাসবিহীন; ভাবলেশহীন (ওজন-করা আলাপ; ওজন-করা ভালোবাসা)। ওজনদর (বিশেষ্য) দাঁড়িপাল্লায় তৌল হিসাবে নির্ধারিত মূল্য-সংখ্যা হিসাবে অথবা দৈর্ঘ্য প্রস্থ হিসাবে নয়। □ (ক্রিয়াবিশেষণ) পরিমিতভাবে; হিসাব মাফিক (মিষ্ট মুখে ভুবন ভরা হাসি ওষ্ঠে শেষে ওজনদরে মিলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ওজনদার (বিশেষণ) ১ ভারী ও পুরু (রীতিমতো ওজনদার পর্দায় ঘেরা-মনোজ বসু)। ২ গুরুত্বপূর্ণ; মর্যাদাশীল। ওজন-সরকারি/সরকারী (বিশেষণ) কয়ালগিরি; ওজনকারী (এক সহৃদয় মুচ্ছুদ্দী আপনার হাউসে ওজন-সরকারী কর্ম্ম দিলেন-কালীপ্রসন্ন সিংহ)। {(আরবি) রজন };