1 Answers
কাব্য শব্দের বাংলা অর্থ কাব্য [ kābya ] বি. ১. ভাবপ্রধান ও রসঘন বাক্য ২. পদ্যসাহিত্য ৩. কবিতাগ্রন্হ (রবীন্দ্রনাথের ‘পূরবী’ কাব্য) ৪. গদ্যে বা পদ্যে লিখিত ভাবাশ্রয়ী রসাত্মক রচনা (গদ্যকাব্য, নাট্যকাব্য, দৃশ্যকাব্য)।[সং. কবি + য]।কাব্যকলা–বি. কাব্য রচনার কৃতি বা কৌশল।কাব্যজগত্–বি. ১. কবিসমাজ ২. কবিকল্পিত জগত্, ভাবজগত্ কবিতায় প্রতিফলিত জগত্।কাব্যরস–বি. কবিতার রস অর্থাত্ মাধুর্য।কাব্যরসিক–বি. কাব্যরস উপলব্ধি করতে পারে এমন ব্যক্তি।কাব্যানুশীলন, কাব্যালোচনা–বি. কাব্য সম্বন্ধে চর্চা বা আলোচনা কাব্যচর্চা।[কাব্বো] (বিশেষ্য) ১ ছন্দোময় রসাত্মক ও ভাবমধুর বাক্য বা রচনা কবিতা।২ কবিতাগ্রন্থ।৩ পদ্য সাহিত্য (বাংলা কাব্য)।৪ পদ্যরচনা (এত কাব্য করে কী হবে?)। কাব্যকলা (বিশেষ্য) কাব্যরচনার কৌশল। কাব্যকার (বিশেষ্য) কবি কাব্যের রচয়িতা।কাব্য-কোবিদকাব্যবিশারদ। কাব্যগ্রন্থ (বিশেষ্য) কবিতার বই।কাব্যচর্চা, কাব্যানুশীলন, কাব্যালোচনা (বিশেষ্য) কাব্য সম্পর্কে আলোচনা বা চর্চা।কাব্যজগৎ (বিশেষ্য) ১ ভাবজগৎ কবিকল্পিত জগৎ (কাব্যজগতে বিচরণ)। ২ কবি সম্প্রদায়।কাব্যবিশারদ, কাব্যকোবিদ (বিশেষ্য) কাব্যে মহাপণ্ডিত কাব্যসাহিত্যে পারদর্শী কাব্যবিদ (স্বাগত কাব্যকোবিদ-সত্যেন্দ্রনাথ দত্ত)।কাব্যরস (বিশেষ্য) কবিতার রস বা মাধুর্য কাব্যপাঠের আনন্দ কাব্য পড়া বা শোনার ফলে হৃদয়ে সঞ্চারিত অনুভূতি।কাব্যরসিক (বিশেষ্য), (বিশেষণ) কাব্যের সমঝদার কাব্যরস উপলব্ধি করতে সমর্থ।কাব্যাংশ (বিশেষ্য) কাব্যের অংশ। কাব্যানুশীলন, কাব্যালোচনা কাব্যচর্চা। কাব্যি(ব্যঙ্গার্থ) (বিশেষ্য) কবিত্ব (কাব্য রোগাক্রান্ত যাবতীয় ছোকরাদের মধ্যে একটা বিরাট রকমের আলোচনা চলছে-(কাজী নজরুল ইসলাম))।কাব্যোপজীবিকা (বিশেষ্য) কাব্যচর্চা কাব্য সাধনা (এ কবির কাব্যোপজীবিকা একেবারে সংস্কারমুক্ত-সুধীন্দ্রনাথ দত্ত)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কবি+য(ষ্যঞ্)},