1 Answers
দান ১ শব্দের বাংলা অর্থ [দান্] (বিশেষ্য) ১ অর্পণ; প্রদান স্বত্ব ত্যাগ করে দেওয়া (ভিক্ষাদান)। ২ সম্প্রদান; উৎসর্গ (কন্যাদান, বলিদান)। ৩ বিতরণ (বিনামূল্যে ঔষধদান)। ৪ প্রদত্ত বস্তু (মূল্যবান দান)। ৫ ত্যাগ (দেহদান, দানব্রত)। ৬ বিবাহে-যৌতুক হিসেবে প্রদত্ত তৈজপত্র। ৭ হস্তিমদজল। ৮ পালা (এবার তোমার দান)। ৯ পাশা বা কড়ি খেলার ছক নিক্ষেপ (দান দেওয়া)। দানখণ্ড (বিশেষ্য) হিন্দুদের কৃষ্ণলীলায় নৌকা পার করা বিষয়ক পালা গান। দান-খয়রাত (বিশেষ্য) আপন স্বত্ব ত্যাগ করে টাকা-কড়ি বা বস্তু দেওয়া (দান-খয়রাত করিতে গেলে ফতুর হইতে হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। দানধর্ম (বিশেষ্য) দানাদি কর্ম ও ধর্মীয় আচরণ। দানপতি (বিশেষ্য) অতিশয় দাতা; যে ব্যক্তি দানকর্মে সতত নিযুক্ত। দানপত্র (বিশেষ্য) স্বত্ব ত্যাগ করে অন্যকে কিছু দান করার দলিল। দানবীর, দানশৌণ্ড (বিশেষণ) অত্যন্ত দানশীল; সর্বস্ব দান করতে ইচ্ছুক এমন। দানশীল (বিশেষণ) দানে অভ্যস্ত; সর্বদা দানে রত এমন। দানসজ্জা (বিশেষ্য) বিবাহাদিতে বর বা বধূকে দানের জন্য সজ্জিত দ্রব্যসমূহ (বসিয়াছে দানসজ্জা বাম দিকে লয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। দানসত্র (বিশেষ্য) যে প্রতিষ্ঠানে অনাহূত রবাহূত সকলের মধ্যেই নির্বিচারে খাদ্যাদি বিতরণ করা হয়। দান সাগর (বিশেষণ) ১ অত্যন্ত দানশীল। ২ হিন্দুদের মধ্যে শ্রাদ্ধোপলক্ষে শ্রাদ্ধকর্তা কর্তৃক ষোলোটি (ষোড়শ) দান। দানসামগ্রী (বিশেষ্য) দানের উপকরণ; দান করার জিনিসপত্র। ভরনদান (বিশেষ্য) জাতিবর্ণনির্বিবিশেষ গরিব-দুঃখীকে দান। যেমন দান তেমন দক্ষিণা ১ দানের পরিমাণ অনুযায়ী দক্ষিণা। ২ নিকৃষ্ট পারিশ্রমিকের পরিবর্তে তদনুরূপ আশা করা। {(তৎসম বা সংস্কৃত) √দা+অন(ল্যুট্)};