1 Answers

উদ্ভাবন শব্দের বাংলা অর্থ উদ্ভাবন, উদ্‌ভাবন [ udbhābana, ud-bhābana ] বি. ১. আবিষ্কার (উপায় উদ্ভাবন); ২. উত্পাদন; ৩. সৃজন (শিল্পসামগ্রীর উদ্ভাবন)।[সং. উত্ + √ ভূ + ণিচ্ + অন]।উদ্ভাবক–বিণ. বি. আবিষ্কারক; সৃজক; রচয়িতা।উদ্ভাবনীশক্তি–বি. সৃজন করার ক্ষমতা, সৃজনশক্তি।উদ্ভাবনীয়, উদ্ভাব্য–বিণ. উদ্ভাবনযোগ্য।উদ্ভাবিত–বিণ. উদ্ভাবন করা হয়েছে এমন।[উদ্‌ভাবন/উদ্‌ভাবোন] (বিশেষ্য) ১ আবিষ্করণ; অজ্ঞাত বিষয় প্রকাশকরণ (নতুন ভাব চিন্তার উদ্ভাবনে-আহমদ শরীফ)। ২ উৎপাদন। ৩ পরিকল্পন। ৪ কল্পনা; চিন্তন। উদ্ভাবক (বিশেষণ) ১ উদ্ভাবনকারী। ২ আবিষ্কারক। ৩ পরিকল্পনাকারী। উদ্ভাবনীয়, উদ্ভাব্য (বিশেষণ) উদ্ভাবনের যোগ্য। উদ্ভাবিত (বিশেষণ) উদ্ভাবন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√ভূ+ণিচ্+ অন(ল্যুট্)}

7392 views