1 Answers
দল শব্দের বাংলা অর্থ দল [ dala ] বি. 1 পল্লব, পাতা (বিল্বদল); 2 পাপড়ি (শতদল); 3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল); 4 জোট (দল বেঁধে এল); 5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা); 6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, ‘গানগুলি মোর শৈবালেরই দল’: রবীন্দ্র); 7 (নিন্দায়) অসত্ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)।;[সং. √ দল্ + অ]।;দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া (‘নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে’: তারা.); ঘোঁট পাকানো।;দলে ভারী সংখ্যায় অনেক।;দলকচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ।;দলগত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)।;দলছাড়া, দলচ্যুত, দলভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত।;দলছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে এমন, দলছাড়া।;দলত্যাগ বি. দল ছেড়ে দেওয়া।;দলপতি বি. সর্দার, নেতা।;দলবদ্ধ বিণ. একদলে মিলিত।;দলবল বি. স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে হাজির)।;দলভুক্ত বিণ. কোনো দলের অন্তর্ভুক্ত।;দলাদলি বি. বিভিন্ন পরস্পরবিরোধী দল গঠন বা তাদের মধ্যে বিরোধ।;দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত।;দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)।;[দল্] (বিশেষ্য) ১ পত্র; পল্লব; পাতা (নলিনীদল)। ২ পাপড়ি (এখন কমল মেলিতেছে দল সলিল মাঝে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ সমূহ; পাল (সৈন্যদল)। ৪ সম্প্রদায়; পার্টি (কীর্তনের দল)। ৫ জোট (দলবদ্ধ)। ৬ ((ব্যঙ্গার্থ)) অসৎ সংসর্গ (দলে মেশা)। ৭ বেধ; স্থূলতা (তক্তাখানা দলে পুরু)। ৮ দাম; জলজ তৃণবিশেষ (কলমির দল)। ৯ পক্ষ; তরফ (দুই দলে লড়াই)। ১০ খণ্ড। দলকচু (বিশেষ্য) বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ; পাতাকচু। দলচ্যুত, দলছাড়া, দলভ্রষ্ট (বিশেষণ) ১ স্বীয় সমাজ বা সম্প্রদায় থেকে বিচ্যুত বা বহিষ্কৃত; যূথভ্রষ্ট। ২ একক; দল থেকে স্বতন্ত্র। দলপতি (বিশেষ্য) ১ নেতা; সম্প্রদায়ের পরিচালক। ২ সেনাপতি। দল পাকানো, দলবাঁধা (ক্রিয়া) ১ সঙ্ঘ তৈরি করা; দলে একত্র হওয়া। ২ কোনো বিশেষ উদ্দেশ্যে জোট পাকানো। দলবদ্ধ (বিশেষণ) সঙ্ঘবদ্ধ; একদলে মিলিত। দলবল (বিশেষ্য) নিজের পক্ষের লোকজন; স্বপক্ষীয় সৈন্যসামন্ত। দলভুক্ত (বিশেষণ) দলের অন্তর্গত; দলীয় (বিশেষণ) ১ দলসংক্রান্ত (দলীয় স্বার্থ)। ২ দলভুক্ত; এক দলের। দলে দলে (ক্রিয়াবিশেষণ) ১ বহুদলে বিভক্ত হয়ে। ২ অধিক সংখ্যায়। দলে ভারী, দলে পুরু (বিশেষণ) সংখ্যায় বহু। {(তৎসম বা সংস্কৃত) √দল্+অ(ক)};