1 Answers
উচ্ছ্রয় শব্দের বাংলা অর্থ [উচ্ছ্রয়্, উচ্ছ্রায়্] (বিশেষ্য) ১ উচ্চতা। ২ উন্নতি। উচ্ছ্রায়ী (বিশেষণ) ঊর্ধ্বগামী; উন্নতিশীল। উচ্ছ্রিত (বিশেষণ) ১ স্ফীত; উদ্বেলিত (অফুরন্ত আনন্দে উচ্ছ্রিত হইয়া-কাজী আবদুল ওদুদ)। ২ বৃদ্ধিপ্রাপ্ত। ৩ উদ্গত; উৎপন্ন। উচ্ছ্রিতি (বিশেষ্য) উচ্চতা; উচ্ছ্রায় (তদানীন্তন মনোজগতের উচ্ছ্রিতি ও পরিব্যাপ্তির নিদর্শন হিসাবে-সুধূন্দ্রনাথ দত্ত)। উচ্ছ্রিয়া (অসমাপিকা ক্রিয়া) উচ্ছ্রিত হয়ে; উথলে; স্ফীত হয়ে (উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জপুঞ্জ বস্তুর পর্বতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√শ্রি+অ(ঘঞ্}=উচ্ছ্রয়,>}
4296 views
Answered