1 Answers
ঢেঁকি শব্দের বাংলা অর্থ [ঢেঁকি] (বিশেষ্য) ধান ইত্যাদি ভানার জন্য কঠের তৈরি যন্ত্র। ঢেঁকি-অবতার (বিশেষ্য) নির্বোধ ও অলস ব্যক্তি। ঢেঁকি গেলা (ক্রিয়া) অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কোনো কঠিন কাজের দায়িত্ব নেওয়া (উপরোধে ঢেঁকি গেলা)। ঢেঁকি না কুলো-অন্নসংস্থানের অভাব (না ঢেঁকি না কুলো-অর্থাৎ অন্ন প্রস্তুত করবার যন্ত্রাদি নেই)। ঢেঁকির আঁকশলি (বিশেষ্য) ঢেঁকি সংলগ্ন দণ্ড বা শলাকা। □ (বিশেষণ) অপ্রধান কিন্তু সঙ্গে থাকার কারণে ঝক্কি-ঝামেলা প্রায়ই পোহাতে হয়। ঢেঁকির কচকচি (বিশেষ্য) ঢেঁকির কচকচ শব্দের ন্যায় কলহ বিবাদ; ঝগড়া বচসা (মিথ্যা ঢেঁকির কচকচি করায় কি উপকার-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ঢেঁকিশাক (বিশেষ্য) এক প্রকার বন্য শাক। ঢেঁকিশাল (বিশেষ্য) যে ঘরের ঢেঁকি থাকে; ঢেঁকির ঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে-যার যা স্বভাব তা মরলেও ছাড়তে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া ১ বুক টিপ টিপ করা; palpitate। ২ মনে নিদারুণ আঘাত পাওয়া। ৩ রক্ত চঞ্চল হওয়া। বুদ্ধির ঢেঁকি (বিশেষণ) ১ ঢেঁকির মতো প্রকাণ্ড-অর্থাৎ নিরেট বোকা; নির্বোধ; মূর্খ; বেওকুফ (বেটা বুদ্ধির ঢেঁকি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {মুণ্ডারি. ঢেঙ্কি>};