1 Answers
আলেয়া শব্দের বাংলা অর্থ আলেয়া [ ālēỷā ] বি. ১. (সাধারণত রাতে) জলাভূমিতে দৃষ্ট জ্বলন্ত গ্যাস যাতে প্রায়ই পথিকের পথভ্রম ঘটে, will-o-the-wisp; ২. (আল.) বিভ্রান্তিকর বস্তু, প্রহেলিকা।আলেয়ার আলো–(আল.) মিথ্যা মায়া।[আলেয়া] (বিশেষ্য) ১ জলাভূমিতে দৃষ্ট একপ্রকার বাষ্পোদ্ভূত আলোক বা জ্বলন্ত গ্যাস (আলেয়াগুলো দপদপিয়ে জ্বলছে নিবে, নিবছে জ্বলে -সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (আলঙ্কারিক) ধাঁধা; প্রহেলিকা (আলেয়ার পিছনে ছুটিও না; আঁধার জীবন মাঠে দেখিলাম যে আলেয়া-কায়কোবাদ)। আলেয়ার আলো (বিশেষ্য) (আলঙ্কারিক) মিথ্যা প্রলোভন। {( তৎসম বা সংস্কৃত) আলোক+ইয়া>আলোকিয়া>আলেয়া}
7560 views
Answered