1 Answers
চূর শব্দের বাংলা অর্থ [চুর্] (বিশেষ্য) গুঁড়া; চূর্ণ; খণ্ড খণ্ড। □(বিশেষণ) ১ বিহ্বল; নেশাগ্রস্ত; হতজ্ঞান (আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর-কাজী নজরুল ইসলাম)। ২ চূর্ণ; বিনষ্ট; বিধ্বস্ত (সকলি করেছ চুর-রসে)। চুরচুরে (বিশেষণ) বিহ্বলকারী; বিবশকারী। চুরমার (বিশেষণ) সম্পূর্ণ চূর্ণ ও বিনষ্ট। আমচুর (বিশেষ্য) ফালি করা কাঁচা আম শুকিয়ে প্রস্তুত অম্লস্বাদ খাদ্যবিশেষ; আমসি। খইচুর (বিশেষ্য) চিনির রসে পাক করা খইয়ের মোয়া বা নাড়ু। ভাংচুর করা (ক্রিয়া) ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলা। মতিচুর (বিশেষ্য) এক প্রকার মিঠাই। রতনচুর (বিশেষ্য) হাতের বালাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চুর্ণ>};
9838 views
Answered