1 Answers

অনন্ত শব্দের বাংলা অর্থ অনন্ত [ ananta ] বিণ. অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্হায়ী।বি. ১. বিষ্ণু; ২. সর্পরাজ শেষনাগ; ৩. বলরাম; ৪. (বাং.) কনুইয়ের উপরে পরিধেয় বালার মতো অলংকারবিশেষ, তাগা।[সং. ন+অন্ত]।[অনোন্‌তো] (বিশেষণ) ১ অসীম; অশেষ। ২ অক্ষয়; চিরস্থায়ী (সঙ্গে বরাঙ্গ শচী অনন্তযৌবনা-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ বাহুতে পরিধেয় অলঙ্কারবিশেষ (মোটা মোটা সোনার অনন্ত-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষ্য) ১ আকাশ (তোমার অনন্তমাঝে এমন সন্ধ্যা হয়নি কোন কালে–রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সর্পরাজ শেষনাগ। অনন্তকাল (বিশেষ্য) চিরকাল; আবহমানকাল। অনন্তকালব্যাপী, অনন্তকালস্থায়ী , (বিশেষণ) নিত্য বর্তমান; চিরস্থায়ী। অনন্তনিদ্রা (বিশেষ্য) (আল.) মৃত্যু; চিরনিদ্রা। অনন্তরূপা, অনন্তরূপিণী (বিশেষণ) স্ত্রী. নানানরূপধারিণী (এক মূর্তি অনন্তরূপিণী)। অনন্তরূপী (বিশেষণ) অসংখ্য আকৃতিবিশিষ্ট। অনন্তশয়ন, অনন্তশয্যা (বিশেষণ) ১ বিষ্ণুর অনন্তনাগ শয্যা। ২ (আল.) মৃত্যু। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অন্ত; (বহুব্রীহি সমাস)}

10074 views