1 Answers
গোটা শব্দের বাংলা অর্থ গোটা১ [ gōṭā১. ] বিণ. ১. আস্ত, অখণ্ড, সম্পূর্ণ (গোটা বাড়িটা, গোটা দেশ, গোটা গোটা ডিম); ২. বিভিন্নরকম চূর্ণ মশলার মিশ্রণ; ৩. বস্তু বা সংখ্যার নির্দেশক, -টা, মাত্র (গোটা পাঁচেক)।;☐ বি. (আঞ্চ.) আস্ত জিনিস (গোটা সেদ্ধ)।;[দেশি]।;গোটাকতক, গোটাকয়েক বিণ. অল্প কয়েকটি।;গোটা গোটা বিণ. আস্ত আস্ত, অভঙ্গ (গোটা গোটা ডিম)।;[গুটি১ দ্র]।;গোটা২, গোটানো [ gōṭā২., gōṭānō ] যথাক্রমে গুটা ও গুটানো -র চলিত রূপ।;[গোটা] (বিশেষণ) ১ অখণ্ড; আস্ত (ইরানে ও বাহরায়েনের মাঝখানে যে রহিয়াছে গোটা পারস্য উপসাগর-বেগম শামসুন্নাহার মাহমুদ)। ২ সংখা নির্দেশক টি, টা কেবল (এক গোটা)। গোটা কতক, গোটাকত, গোটা কয়েক (বিশেষণ) সামান্য কয়েকটি (গোটা কতক কথা জিজ্ঞাস্য আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। গোটা গোটা ( বিশেষণ) আস্ত আস্ত। গোটা সিদ্ধ (বিশেষ্য) অভঙ্গ মাষকলাই ইত্যাদি সিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোষ্ঠক>গোটা/ অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) এক> (প্রাকৃত) এক্ক+টা>গোটা};