1 Answers
মনজিল শব্দের বাংলা অর্থ মঞ্জিল, [মোন্জিল্, মোন্জিলা, মোন্জিল্] (বিশেষ্য) ১ প্রাসাদ; বাসভবন। ২ অবতরণ-স্থান; পান্থনিবাস; সরাইখানা (মঞ্জিলে মঞ্জিলে যায় প্রবাস করিয়া-হেয়াত মাহমুদ; চল বাপ পা চালিয়ে চল মনজিলে পৌঁছতে রাত হয়ে যাবে-আবু জাফর শামসুদ্দীন)। ৩ গৃহের তল বা তলা (দোমঞ্জিলা বাড়ি)। ৪ গন্তব্যস্থান; লক্ষ্যস্থল (জানা নেই রাত্রি শেষের মঞ্জিল-হাবীবুর রহমান)। ৫ সমাধি; কবর (বহিনে মঞ্জিল দিয়া রাখিলেন গোরে-গরীব)। {(আরবি) মন্জিল};
5742 views
Answered