1 Answers
গোঁত্তা শব্দের বাংলা অর্থ [গোঁত্, গোঁতা, গোঁত্তা] (বিশেষ্য) ১ মাথা নিচু করে জলের মধ্যে বেগে প্রবেশের ভাব। ২ আকাশে বায়ুস্রোতে গুঁতা মারার ভঙ্গিতে কাত হয়ে হঠাৎ টাল খেয়ে নিচে নামার ভাব। ৩ মাথা নিচু করে মস্তকের দ্বারা ধাক্কা দেওয়া বা ঢুঁ দেওয়া (যুদ্ধের জন্যে এগিয়ে এসে হায়দরিকে এক গোঁত্তা বসিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গোঁৎ খাওয়া (ক্রিয়া) হঠাৎ টাল খাওয়া বা ঘুরে পড়া (সাধের ঘুড়িটা গোঁৎ খেয়ে-সুকুমার রায়)। গোঁৎ মারা (ক্রিয়া) মাথা কিছু নিচু করে বেগে বা টাল খেতে খেতে নিচে নামা। {(আরবি) গূতাহ (=ডুব)};
9304 views
Answered