1 Answers

মধ্যে শব্দের বাংলা অর্থ মধ্যে [ madhyē ] বি. 1 মধ্যস্হলে 2 অভ্যন্তরে, ভিতরে (হৃদয়মধ্যে) 3 অবসরে অবকাশে (ইতিমধ্যে) 4 মাধ্যম (অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষালাভ)।☐ ক্রি-বিণ. 1 অতিক্রান্ত হওয়ার আগে (বিকেলের মধ্যে এসো, এক সপ্তাহের মধ্যে) 2 কিছুকাল আগে (মধ্যে কিছু টাকা পেয়েছিলাম)।মধ্যে পড়া ক্রি. বি. 1 জড়িত হওয়া (হাঙামার মধ্যে পড়েছে) 2 আক্রান্ত বা পরিবেষ্টিত হওয়া (শত্রুর মধ্যে পড়া) 3 প্রবেশ করা (নৌকোটা নদীর মধ্যে পড়ল) 4 মধ্যস্হতা করা (মধ্যে পড়ে ঝগড়া মিটানো)।মধ্যে মধ্যে ক্রি বিণ. মাঝে মাঝে, কখনো-কখনো থেকে-থেকে (মরুভূমির মধ্যে-মধ্যে মরূদ্যান, সে মধ্যে মধ্যে হেসে ওঠে)। মধ্য,

9179 views