1 Answers
গন্ধর্ব শব্দের বাংলা অর্থ গন্ধর্ব [ gandharba ] বি. ১. দেবযোনিবিশেষ, স্বর্গের গায়ক শ্রেণি; ২. স্বভাবগায়ক।;[সং. গন্ধ + √অর্ব্ (=গতি) + অ]।;গন্ধর্ববিদ্যা বি. সংগীতবিদ্যা।;গন্ধর্ববিবাহ বি. কেবল পাত্র-পাত্রীর মতানুসারেই অনুষ্ঠিত হিন্দু বিবাহবিধিবিশেষ।;গন্ধর্ববেদ বি. সংগীতশাস্ত্র।;গন্ধর্বলোক বি. গন্ধর্বদের আবাস।;[গন্ধর্বো] (বিশেষ্য) ১ হিন্দুমতে এক প্রকার দেবযোনি; স্বর্গের গায়কগোষ্ঠী। ২ স্বভাব গায়ক বা সঙ্গীতকারী। গন্ধর্ব ছুটানো (ক্রিয়া) প্রহারের চোটে বেসুরে চিৎকার করানো। গন্ধর্ব পূজা (বিশেষ্য) প্রথমে আদর করে পরে প্রহারে বিদায় দান। গন্ধর্ব বিদ্যা (বিশেষ্য) সঙ্গীত বা গীতবিদ্যা। গন্ধর্ব বিবাহ (বিশেষ্য) শুধু পাত্রপাত্রীর সম্মতিতে সংঘটিত এবং প্রাচীন হিন্দুসমাজে সিদ্ধ বিবাহরীতি। গন্ধর্ববেদ (বিশেষ্য) সংগীত শাস্ত্র। গন্ধর্ব লোক (বিশেষ্য ) গন্ধর্বদের বাসস্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ+√অর্ব+অ};