1 Answers
বাহির শব্দের বাংলা অর্থ [বাহির্, বাইর্, বের্, বার্] (বিশেষ্য) ১ বহির্ভাগ বাইরের অংশ বহির্দেশ সদর বাহির-বাড়ি বৈঠকখানা (তখন মেয়েরা সাধারণত বাইরে আসতেন না)। □ (বিশেষণ) ১ নিষ্ক্রান্ত (ঘরের বাহির)। ২ বের করা হয়েছে এমন নিষ্কাশিত। ৩ নিঃসৃত।৪ প্রকাশিত। ৫ বিজ্ঞাপিত। ৬ আবিষ্কৃত। ৭ বহিষ্কৃত। ৮ শাসন বা দমন করা হয়েছে এমন। ৯ আয়ত্ত বহির্ভূত। ১০ বাইরে অবস্থিত বহির্দেশস্থ (বাহির মহল)। বেরোনো. বাহিরানো (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। □ (ক্রিয়া) বহির্গত হওয়া বাইরে যাওয়া। বাহিরায় (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বহির্গত হয় (বাহিরায় যবে নদী-মাইকেল মধুসূদন দত্ত)। বাহিরিল (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বহির্গত হলো। বাইরে, বাহিরে (বিশেষ্য) ১ বহির্ভাগে বহিঃস্থ স্থানে (বাইরে গেছে) অন্য স্থানে অন্য জায়গায় (ঘরে-বাইরে)। □ (অব্যয়) অতিরিক্ত বেশি (এর বাইরে কিছু জানি না)। বাহিরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তনকোঁচা। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ>},