1 Answers

আলো ১ শব্দের বাংলা অর্থ [আলো] (বিশেষ্য) ১ আলোক; দীপ্তি। ২ দীপ। ৩ রূপ; সৌন্দর্য (সতী এমন সুন্দরী যে সোনা হীরে তাঁর সোনার অঙ্গের আলোর কাছে টিম-টিম করতে লাগল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) উজ্জ্বল; আলোকিত। আলো-আঁধারি (বিশেষ্য) আলো ও অন্ধকারের মিশ্রণ; অস্পষ্ট আলোক। □ (বিশেষণ) (আলঙ্কারিক) কিছুটা স্পষ্ট ও কিছুটা অস্পষ্ট এমন ভাষায় বা ভাবে বর্ণিত বা চিত্রিত। আলোকরা (ক্রিয়া) উদ্ভাসিত করা; শোভিত করা। □ (বিশেষণ) উজ্জ্বলকারী; দীপ্তিদানকারী (দশ দিক আলো করা)। আলোচাল (বিশেষ্য) সূর্যতাপে পক্ব চাল; আতপ চাল; অসিদ্ধ ধানের চাল। আলোছায়া (বিশেষ্য) ১ আলো ছায়ার পাশাপাশি অবস্থান। ২ ছবিতে যুগপৎ আলো ও আঁধার বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ; আলো-আঁধার। আলো-বিহঙ্গ (বিশেষ্য) আলো রূপ বিহঙ্গ (আলো-বিহঙ্গ ভোলে হে সূর্য তোমার শেখানো পথের সুর-ফররুখ আহমদ)। আলোয় আলোয় (ক্রিয়াবিশেষণ) ১ দিনের আলো থাকতে; অন্ধকার হওয়ার পূর্বে। ২ (আলঙ্কারিক) সুযোগ বা সময় থাকিতে। {(তৎসম বা সংস্কৃত) আলোক> আলোঅ> আলো}

9327 views