1 Answers

আলী ৪ শব্দের বাংলা অর্থ [আলি] (বিশেষণ) মহান; উদার; উন্নত; (গুরুদাসের মেজাজ আলি হয়ে গ্যাচে-কালীপ্রসন্ন সিংহ)। আলিমেজাজ, আলিমিযাজ (বিশেষণ) উদারমতি; উন্নতমনা। আলিশান, আলিছান (বিশেষণ) ১ বিরাট; খুব বড়ো (জমিদার-বাড়ির আলিশান গম্বুজটার কিনারে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ মহান (ধার্মিক সুজন আলাল গুণে আলিছান-পূর্ববঙ্গ গীতিকা)। ৩ সম্ভ্রান্ত; মর্যাদাসম্পন্ন। আলিহুকুম (বিশেষ্য) দরাজ অনুমতি; ঢালাওহুকুম (এত আলিহুকুম উচিত আজি নয়-ঘনরাম চক্রবর্তী; তিনি তাহাই তাহাদিগকে লইতে আলী হুকুম দিয় দিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি)‘আলী }

8579 views